পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৪ পিএম
প্রতীকী ছবি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাইরুজ আনিকা ওয়াশেমা প্রিনন নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রামাণিকপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে পারিবারিক দ্বন্দ্ব ও হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিনন বোদা উপজেলার প্রামাণিকপাড়া এলাকার বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজের মেয়ে।
বোদা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের চিকিৎসক সোহেল জানান, নিহত চিকিৎসক ৩৯তম বিসিএসে চাকরি হয়। পরে
তিনি চলতি বছরের মে মাসে এ হাসপাতালে যোগদান করেন। পরবর্তীতে তিনি প্রেষণ হট অডিও
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে প্রিননের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে মেঝেতে গলার ওড়নার ফাঁসসহ পড়ে থাকতে দেখেন। এ সময় ওড়না কিছু অংশ ঘরের ফ্যানের সাথে ঝুলছিল বলে জানা গেছে। নিথর দেহ উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোজাম্মেল হক বলেন, আমরা নিহত ওই চিকিৎসকের গলায় ফাঁসির চিহ্ন পেয়েছি। পারিবারিক দ্বন্দ্ব ও হতাশার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে আমরা ধারণা করছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।