× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক দফা দাবিতে বরগুনায় নার্সদের পতাকা মিছিল

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৪ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৫ পিএম

প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে শিক্ষার্থী ও নার্সেরা। প্রবা ফটো

প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে শিক্ষার্থী ও নার্সেরা। প্রবা ফটো

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের জেরে বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালে কর্মরত নার্সেরা এক দফা দাবিতে পতাকা মিছিল ও প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা জেনারেল হাসপাতাল থেকে পতাকা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। তাদের এক দফা দাবি না মানলে এ সময় তারা কর্মবিরতিরও হুমকি দেন।

সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। তাদের দাবি হচ্ছে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে।

আন্দোলনকারীরা বলেন, আগে এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

বক্তারা বলেন, ৮ সেপ্টেম্বর মাকসুরা নূর নার্সদের পেশাকে হেয় করে বক্তব্য দেন। যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়াকে ‌ভুল বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে নার্সসমাজ ক্ষোভে ফেটে পড়ে, যা ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলনে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য দেন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মরিয়ম আক্তার খাতুন, বরগুনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফনার্স জাকিয়া পারভীন, বরগুনা নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমান রহমান শুভ, লামিয়া আক্তার রিতু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা