× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৯ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রবা ফটো

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রবা ফটো

বৈরী আবহাওয়ার কারণে ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ওই রুটে লঞ্চ চলাচল শুরু হয়।এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ওই নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয়   কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছিল। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে ওইদিন বেলা ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, সকাল থেকে সতর্কতার সঙ্গে ফেরি চলছে। তবে ঘাটে তেমন কোনো যানবাহন ও যাত্রী নেই। ফেরিগুলো ঘাটে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ৮টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা