সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৬:০৫ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৬:১৪ পিএম
ফার্মেসিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : প্রবা
সুনামগঞ্জ শহরের বিভিন্ন ফার্মেসি ও দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় শহরের চার ফার্মেসি মালিক ও এক মুদি দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের পৌর বিপণি ও সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ শাখার সহকারী পরিলাচক মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে শহরের রবিন ফার্মেসিকে তিন হাজার, মৌসুমী ফার্মেসিকে ১৫ হাজার, সেবা ফার্মেসিকে ৫ হাজার ও মেডিসিন সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মুদি দোকান সাইদা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার ও হাসপাতাল পয়েন্টে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন ফার্মেসি ও মুদি দোকান পরিদর্শন করা হয়েছে। অনিয়ম পাওয়ায় কয়েকটি ফার্মেসি ও একটি দোকান মালিকের বিরুদ্ধে বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।’