× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যালোচনা করছি : হাসান আরিফ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৭ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৯ পিএম

বন্যা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলন করেন এ এফ হাসান আরিফ। প্রবা ফটো

বন্যা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলন করেন এ এফ হাসান আরিফ। প্রবা ফটো

আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, ‘আমাদের মূল কাজ ছিল বন্যা-পরবর্তী অবস্থা নিয়ে করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ-আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কী প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা করছি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে এ বিষয়ে আলোচনা করেছি।’

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, ‘বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। এক্ষেত্রে সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে হবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ যোগাযোগের ক্ষেত্রে গ্রামীণ থেকে সব পর্যায়ের সড়কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া বন্যা-পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা হচ্ছে। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম ওয়াসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের চার ওয়াসা নিয়ে আমরা কার্যকরী উদ্যোগ নিয়েছি। কাজ চলছে।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ারা পাশা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, সিনিয়র সহকারী কমিশনার মো. রাজিব হোসেনসহ চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা