× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাটমোহরে সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৪ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৯ পিএম

চাটমোহরে সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত

চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর তেলের পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরে হাসপাতালে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী রাতেই চাটমোহর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে। কেন কী কারণে ফারুকের ওপর হামলা হয়েছে- সে বিষয়ে কেউ কিছুই বলতে পারছে না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে দলীয় কয়েকজন নেতাকর্মী নিয়ে মথুরাপুর তেলের পাম্পের সামনের চায়ের স্টলে বসে কথা বলছিলেন ফারুক। এমন সময় ৮-১০টি মোটরসাইকেল নিয়ে মূলগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়। তারা যুবদল নেতা ফারুকের ওপর অতর্কিত হামলা করে রড দিয়ে পেটাতে থাকে। এ সময় তার সঙ্গে থাকা কর্মীরা তাকে উদ্ধার করতে গেলে তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। পেটানোর একপর্যায়ে তারা তাকে ফেলে ফাঁকা কয়েক রাউন্ড গুলি করে রেলবাজার হয়ে চলে যায়।

এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মী ও এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পা দিয়ে ব্যাপক রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ দিন আমি পেট্রোল পাম্পে আমার বাইকে পেট্রোল উঠাতে গেলে সেখানে উপস্থিত থাকা ফারুক ও তার লোকজন আমাকে আটকে রাখে। খবর পেয়ে আমার আত্মীয়-স্বজন আমাকে উদ্ধার করতে এলে কথা-কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয় ও ফারুক আহত হয়। গোলাগুলির ঘটনা অস্বীকার করেন আনোয়ার হোসেন।

তবে বিএনপি নেতা সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ ইসলাম হীরা বলেন, ঘটনাটি দলীয় না ব্যক্তিগত তা আমার জানা নেই। তবে আনোয়ার মেম্বার গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচন করেছেন। তিনি বিএনপির সদস্য কি না সেটা যাচাই-বাছাই করে জানা যাবে। যদি তিনি দলের কেউ হন তবে অবশ্যই দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আর অন্যায়কারীর বিচার আমি অবশ্যই চাই।

হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রেলবাজারে শনিবার বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি। এ বিষয়ে জানতে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২৫ জনের নামে মামলা রেকর্ড হয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা