× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণসহ ব্যানার-ফেস্টুন অপসারণে রাসিকের উদ্যোগ

রাজশাহী অফিস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩ পিএম

অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণসহ ব্যানার-ফেস্টুন অপসারণে রাসিকের উদ্যোগ

আবর্জনা, ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত পরিচ্ছন্ন নগরীসহ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশনায় ইতোমধ্যে নগরবাসীকে সচেতন করতে মাইকিংসহ গণমাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারণায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুঁটিসহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন; যা দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন অতিদ্রুত তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এবং দেয়ালে লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যানজট নিরসন ও নগরীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে আরএমপির ট্রাফিক বিভাগ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে নগরীতে চলাচলরত সব ইজিবাইক/অটোরিকশাচালক ও সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে নির্ধারিত রঙের অটোরিকশা চালানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সিটি করপোরেশনের রেজিস্ট্রেশন ব্যতীত ইজিবাইক/অটোরিকশা মহানগরীতে চলাচল করতে পারবে না।

মাসের প্রথম ১৫ দিন সবুজ রঙের অটোরিকশা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। পরবর্তী দিনগুলোতে সবুজ রঙের ইজিবাইক/অটোরিকশা দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। অপরদিকে মাসের প্রথম ১৫ দিন পর্যন্ত লাল রঙের অটোরিকশা দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। পরবর্তী দিনগুলোতে লাল রঙের অটোরিকশা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করতে পারবে। এ ছাড়া পূর্ব নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে সকাল ৬টা এবং সরকারি ছুটির দিনে উভয় রঙের অটোরিকশা চলাচল করতে পারবে। সিটি করপোরেশনের এই নির্দেশনা মেনে চলার জন্য অটোচালকদের অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী মহানগরী অননুমোদিত ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ, অবৈধ দখলমুক্তকরণ, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে রাজশাহী সিটি করপোরেশনের বিধি অনুসরণ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। 

রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, নগরীর বাইরে থেকে অটোরিকশা প্রবেশ করছে। তা ছাড়া লাল ও সবুজ রঙের যে অটো চলাচলে নিয়ম নির্ধারণ করা ছিল, তা কেউ মানছেন না। এসব কারণে যানজট বাড়ছে। যত্রতত্র ব্যানার-ফেস্টুন টাঙানোর ফলে নগরীর পরিচ্ছন্নতা বিঘ্নিত হচ্ছে। এসব নিয়ে নগরবাসী অভিযোগ করছেন। জনস্বার্থে আমরা এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। সবার সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা