× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ৪

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৮ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০ পিএম

তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় চারজন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করে। পরে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আটক চারজনসহ অজ্ঞাত আরও ৯-১০ জনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করে বিজিবি।

পুলিশ তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। গ্রেপ্তার ব্যক্তিরা তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার জামাল হোসেন, ইউসুফ আলী ও জুয়েল রানা। 

বিজিবি ও মামলার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কানকাটা সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ পেলে বিজিবি টিম তাদের টহল জোরদার করে। পরে  একটু দূরে দেশের অভ্যন্তরে ১৩-১৪ জনের একটি দল ভারতীয় সীমান্তের কাটাতাঁরের বেড়ার দিকে দৌড়ে পালালে তাদের পিছু নেয় বিজিবি। সেই দলের চারজন সদস্যকে আটক করেন বিজিবির সদস্যরা। এ সময় ৯ থেকে ১০ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, তারা চারজনই চোরাকারবারির সঙ্গে জড়িত। সীমান্তে অনুপ্রবেশ করে কেউ যেন অবৈধভাবে ভারতে যেতে না পারে, এজন্য টহল জোরদার করেছি। পাশাপাশি সীমান্তে চোরাকারবারি বন্ধের লক্ষ্যে বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা