× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা নিহত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৮ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম

নিহত ফাহাদ। ছবি: সংগৃহীত

নিহত ফাহাদ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদ নিহত হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ আরও দুজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা-নবীনগর সড়কের নবীনগর ব্রাহ্মণহাতা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ বাঞ্ছারামপুর উপজেলা সদরের হুমায়ুন কবিরের ছেলে।

জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের দুই নেতা ফাহাদ ও লিটন মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে ব্রাহ্মণহাতা নামক স্থানে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলে চারজন আহত হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফাহাকে মৃত ঘোষণা করে। আহত তিনজন সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা