× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকার বান্ডেল নিয়ে ‘খেলাধুলা’ সাবেক রেলমন্ত্রীর শিশু সন্তানদের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৪ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০১ পিএম

মুজিবুল হকের তিন শিশু সন্তানের সামনে টাকার বান্ডেল। ছবি : সংগৃহীত

মুজিবুল হকের তিন শিশু সন্তানের সামনে টাকার বান্ডেল। ছবি : সংগৃহীত

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় পড়ে আছে অনেকগুলো টাকার বান্ডেল। বান্ডেলগুলো সামনে নিয়ে বসে আছে তার তিন শিশুসন্তান। সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে সামাজিকমাধ্যম ফেসবুক, টুইটার, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা যায়নি।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, মুজিবুল হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন। খাটের ওপর বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশুসন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের বেশ কয়েকটি বান্ডেল পড়ে আছে বিছানায়। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডেল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্যগুলো দেখছেন।

অনেকের ধারণা, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দিত করতে বান্ডেল বান্ডেল টাকা ছড়িয়ে দেন সন্তানদের সামনে। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ছবিটি সাম্প্রতিক সময়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পালানোর পর গা ঢাকা দেন মুজিবুল হক। বাসে আগুন দিয়ে ৮ যাত্রী পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি বাস মালিক তার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মুজিবুল হক ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের জীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার জমজ ছেলে সন্তানের জন্ম হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা