× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়লা দূষণ বন্ধের দাবিতে পশুর-পায়রায় নৌ-র‍্যালি

বরগুনা ও মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

কয়লা দূষণ বন্ধের দাবিতে পশুর-পায়রায় নৌ-র‍্যালি

কয়লা দূষণ বন্ধ করে নদী রক্ষার দাবিতে বাগেরহাটের মোংলায় পশুর নদ এবং বরগুনার তালতলীতে পায়রা নদীতে নৌ-র‌্যালি করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ‘অ্যান্ড কোয়াল’ বা কয়লার পরিসমাপ্তির জন্য এশিয়া ডে অব অ্যাকশন কর্মসূচি উপলক্ষে এই র‌্যালি করা হয়। র‌্যালি শেষে মানববন্ধনও করা হয়।

মোংলায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপারস বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে গতকাল সকালে পশুর নদে নৌ-র‌্যালি ও মানববন্ধন হয়। কর্মসূচিতে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশ আন্দোলনের নেতা মো. নূর আলম শেখ। এ সময় আরও বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর নেতা গীতিকার মোল্যা আল মামুন, আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপারস বাংলাদেশের কমলা সরকার, হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, চন্দ্রিকা মণ্ডল, মারুফ বিল্লাহ, রাসেল শেখ, মেহেদী হাসান বাবু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কয়লা দূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদ বাঁচাতে হবে। নোংরা কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে হবে। ২০৩৫ সালের মধ্যে এশিয়া থেকে কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার পরিসমাপ্তি এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর এখন সময়ের দাবি। 

এদিকে বরগুনার তালতলী উপজেলার খোট্টারচর এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে গতকাল সকাল ১০টার দিকে ওয়াটারকিপারস বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পয়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন ও নৌ-র‍্যালি হয়।

এ সময় বক্তব্য দেন শুভসন্ধ্যা সমুদ্রসৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, তেঁতুলবাড়িয়া নদী ভাঙন রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, পয়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক সুলতানা আহমেদ, ওয়াটারকিপারস বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী মোস্তাফিজ প্রমুখ।

তারা বলেন, বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ধোয়া বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে নদীতে ইলিশ কমে যাচ্ছে। এ ছাড়া নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি বন্য প্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য খাতে ঝুঁকি রয়েছে। তাই অবিলম্বে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পসহ সব কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে এবং পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানির বিকল্পগুলোতে বিনিয়োগসহ কয়লা নির্ভরতার অবসান করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা