× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানক্ষেত ও রেললাইনের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের দুই উপজেলায় একইদিনে ধানক্ষেত ও রেললাইনের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলার ঘাটাইল ও কালিহাতী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধানক্ষেতের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহ ব্যক্তির নাম শামীম। তিনি উপজেলার ভানিকাত্রা গ্রামের বাসিন্দ ভ্যানচালক করিমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। শামীম অন্যের দোকানে কাজ করত। স্থানীয়দের ধারণা, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এদিকে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, ‘রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা