× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ডাকাতের পরিবর্তে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না: শায়খে চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:২০ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩২ পিএম

এক ডাকাতের পরিবর্তে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না: শায়খে চরমোনাই

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এক লুটেরা, দুর্নীতিবাজ, খুনি ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা ঐক্য চাই, কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতেন প্রতিষ্ঠিত হোক সেটা চাই না।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরারসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

সৈয়দ ফয়জুল করীম, ওলামায় কেরাম ব্রিটিশবিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশ নিয়েছে। কিন্তু নেতৃত্ব প্রদান করেছেন মোহাম্মদ আলী জিন্নাহকে। কেন জিন্নাহকে নিয়ে এসেছে। কারণ তৎকালীন সময় ব্রিটিশ ও ভারতের সঙ্গে টক্কর দিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জিন্নাহর মধ্যে ছিল। 

তিনি আরও বলেন, সবাই সতর্ক থাকুন কেউ আবেগী হবেন না। তাই সব ওলামাকে ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন হতে হবে। অন্তত বরিশাল থেকে আমরা যাতে এক হয়ে আওয়াজ তুলতে পারি, সেই ব্যবস্থা সবাই গ্রহণ করুন। রাষ্ট্রকে পরিচালনা করার কথা চিন্তা করুন। মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্র পরিচালনা ও ইংরেজিতে দক্ষ করুন। রাষ্ট্র পরিচালনার যোগ্য করে তুলুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা