× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের অপসারণে অনাস্থা প্রস্তাব

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৭ পিএম

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের অপসারণে অনাস্থা প্রস্তাব

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আহমদ খান সুইটের বিরুদ্ধে পরিষদের সকল সদস্য অনাস্থা প্রস্তাব এনে অপসারণ চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের কাছে ১২ ইউপি সদস্যরা স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুলাউড়ায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন বরাবরেও দেওয়া হয়েছে।

অভিযোগ পত্রে ইউপি সদস্যরা উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট সরকারী সম্পদ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, ইউনিয়নের নির্বাচিত সদস্যদের সাথে খারাপ আচরণ ও ক্ষমতার অপব্যবহার করছেন। ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে ইউনিয়ন কর আদায় বাবদ প্রায় ১২ লক্ষ টাকা এককভাবে আত্মসাৎ করেছেন। ভিজিটি চালের কেরিংয়ের ৮৩ হাজার আটশত টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও গভীর নলকূপ বরাদ্দে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় করেন। 

ইউপি সদস্যরা অভিযোগ পত্রে আরও উল্লেখ করেন, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প গ্রহণ করে সম্পূর্ণ নিজের ইচ্ছামাফিক প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত বিভিন্ন সনদ প্রদানে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা আদায় করেন।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট বলেন, আমার জানামতে কোন অনিয়ম করিনি। বিভিন্ন প্রকল্পে যা বরাদ্দ এসেছে তা পরিষদের সকল সদস্যদের মাধ্যমে করা হয়েছে। 

জেলা প্রশাসক বলেন, ১২ ইউপি সদস্য কর্তৃক চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা