× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩১ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩২ পিএম

কক্সবাজারে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

কক্সবাজারে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত একইভাবে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কক্সবাজারে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতা ব্যর্থ হলে আবারও ফ্যাসিবাদের উত্থানের সুযোগ তৈরি হবে। চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজির বিপক্ষে সকলের পরিচয় হবে বাংলাদেশ। রাষ্ট্রবিনির্মানের কাজে অনেক বাধা আসবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে ছাত্ররা কারও সাথে কখনোই আপোষ করবো না।'

'রাষ্ট্র পুনর্গঠনের জন্য পুলিশ, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদদের সহযোগিতা প্রয়োজন' মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, 'তাদের সাথে ছাত্রদের সম্পর্ক হবে সহযোগিতামূলক। ছাত্রদের আচরণে কেউ যেন মনে না করেন তাকে বল প্রয়োগ করা হচ্ছে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখা এ সভার আয়োজন করেন। সভায় কথা বলেন আন্দোলনে শহীদ সাকিবের পিতা, শহীদ তানভীরের চাচা তারেক আজিজসহ আন্দোলনে গুলিবিদ্ধসহ আহত কয়েকজন ছাত্রছাত্রী। সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা