× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ‘হামলা’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৭ পিএম

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ‘হামলা’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দির কোচনধরা গ্রামে ভুক্তভোগী মোফাজ্জল হোসেন তার বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। এ সময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোফাজ্জল হোসেন, শাহজামাল, আশরাফ আলী।

বক্তারা অভিযোগ করে বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে গত ৫ সেপ্টেম্বর প্রতিবেশী তারা মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত মোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, মারধর ও লুটপাট করে। এ ঘটনায় মোফাজ্জলের চাচা বদিউজ্জামাল গুরুতর আহত হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে জানতে অভিযুক্ত তারা মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা