× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৩:১২ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৪:২৮ পিএম

উদ্ধারকৃত কৃষিশ্রমিকের লাশ। প্রবা ফটো

উদ্ধারকৃত কৃষিশ্রমিকের লাশ। প্রবা ফটো

সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে এক কৃষিশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) জালালপুর ইউনিয়নের সৈয়দপুরে জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত কৃষক শামসুল হক মোল্লা সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে স্থানীয় কৃষকরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামসুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে লাশটি সেখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা