× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মুঠোফোন চুরি

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯ পিএম

কক্সবাজারে হোটেল থেকে হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি হয়। ছবি : সংগৃহীত

কক্সবাজারে হোটেল থেকে হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি হয়। ছবি : সংগৃহীত

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মুঠোফোন চুরি হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়। সেখানে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সমন্বয়কদের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন হাসনাত আব্দুল্লাহ। কলাতলী জোনে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা