× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় আজও ২১ঌ কারখানায় উৎপাদন বন্ধ

সাভার প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪১ এএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫২ এএম

কারখানা বন্ধ থাকায় বাসায় ফিরে যাচ্ছে শ্রমিকরা। প্রবা ফটো

কারখানা বন্ধ থাকায় বাসায় ফিরে যাচ্ছে শ্রমিকরা। প্রবা ফটো

শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য শিল্পাঞ্চল আশুলিয়ার ২১ঌটি পোশাক কারখানা আজও বন্ধ রয়েছে। এর মধ্যে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে ৮৬টি। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল বিজিএমইএ নেতারা ও স্থানীয় রাজনৈতিক দলের আহ্বানের পর সব কারখানা আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সকাল ৮টার দিকে অনেক কারখানা খুলে দেওয়া হলেও ৮৬টি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশকিছু দাবিদাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা আজ কাজে ফেরেনি। এ ছাড়া আজ সকালেও বেশকিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে গেলে সব মিলিয়ে শিল্পাঞ্চলের ২১৯টি  কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে ৮৬টি কারখানা আর বাকি ১৩৩টিতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ ।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা