× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৮ ঘণ্টা পর কিশোরের মরদেহ ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৪ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৫ পিএম

বিএসএফ ও বিজিবির মরদেহ হস্তান্তর। প্রবা ফটো

বিএসএফ ও বিজিবির মরদেহ হস্তান্তর। প্রবা ফটো

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে নিহত জয়ন্ত কুমার সিংহের মরদেহ ৪৮ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ বিজিবির উপস্থিতিতে বাংলাদেশের পুলিশের কাছে ওই কিশোরের মরদেহ হস্তান্তর করেছেন। আইনী প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত দেড়টার টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করলে‌ আমরা জয়ন্তের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

গত সোমবার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে চোরাকারবারি চক্রের দালাল মিস্টার দুলাল এবং কাজির উদ্দীনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি দল উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তের মেইন পিলার ৩৯২/৪ এস এর পাশ দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তারা ভারতের একশ গজ অভ্যন্তরে দিঘলবস্তি নামক স্থানে পৌছালে ভারতীয় ডিংগাপাড়া ১৫২ বিএসএফ ক্যাম্পের জোয়ানরা কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই নিহত হয় জয়ন্ত এবং গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে জয়ন্তর বাবা মহাদেব ও দরবার আলী। চোরাকারবারি চক্রের দালালরা সহ অন্যরা পালিয়ে যায়। পরে জয়ন্তর লাশ ডিংগাপাড়া ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। আহত মহাদেব ও দরবার আলী বর্তমান রংপুরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা