× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসার ২ কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজার অফিস

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১১ পিএম

রোহিঙ্গা ক্যাম্প। ছবি সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প। ছবি সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার দুই কমান্ডারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আরও একজন আহত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন ২০ নম্বর ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ। আহত হয়েছেন ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৯ ব্লকের হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ।

রোহিঙ্গাদের বরাতে মোহাম্মদ ইকবাল বলেন, বুধবার ভোরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার ইমাম হোসেন, রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন। ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন লোক গিয়ে তাদের ওপর অতর্কিত গুলি ছুড়তে থাকে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এতে ইমাম হোসেন ও রহমত উল্লাহ ঘটনাস্থলে নিহত এবং একজন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনের মরদেহ উদ্ধার করেছে।

এপিবিএনের কর্মকর্তা বলেন, নিহত দুজন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা