× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁর সাবেক এমপি আব্দুল মালেক আর নেই

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১০ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১১ পিএম

নওগাঁ-৫ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। ছবি: সংগৃহীত

নওগাঁ-৫ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। ছবি: সংগৃহীত

নওগাঁ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) বিকেল ৪ টার দিকে চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আব্দুল মালেকের মৃত্যুর তথ্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ খালেক প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন। স্ত্রী ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আব্দুল মালেক। 

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন সাবেক এমপি আব্দুল মালেক। তিনি নওগাঁ উকিল পাড়ায় নিজ বাড়িতেই বসবাস করতেন। সপ্তাহ খানেক আগে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

আব্দুল মালেক রাজশাহী শহরে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন রেলওয়ের স্টেশন মাস্টার। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা ইউনিট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তিনি ‘মুক্তিযোদ্ধা ৭১’ নামে একটি সংগঠন তৈরি করেন এবং সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

১৯৬২ সালে ছাত্রলীগে যুক্ত হওয়ার মধ্যদিয়ে আব্দুল মালেকের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৭৫ সালে তিনি কারাগারে ছিলেন। ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আব্দুল মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে আব্দুল জলিলের মৃত্যুর পর নওগাঁ-৫ সদর আসন থেকে তিনি নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতির দায়িত্ব পান।

আব্দুল মালেকের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জানাজা ও দাফন কাজ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা