× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী টায়ার কারখানায় লুটপাট করতে গিয়ে ১০ জন আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২২ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানায়  লুটপাটকারী ১০ জনকে আটক করে পুলিশ। ছবি : ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানায় লুটপাটকারী ১০ জনকে আটক করে পুলিশ। ছবি : ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানায় লুটপাট করতে গিয়ে ১০ জন লুটপাটকারী পুলিশের হাতে আটক হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে গাজী টায়ার কারখানা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ওই এলাকার মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেছ মিয়া, নাসির, তৌফিক, ইমরান, কামাল, আরিফুল ও ইমান হোসেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জোবায়ের হোসেন জানান, গাজী টায়ার কারখানায় লুটপাট করার সময় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার সকালে লুটপাটের ঘটনায় আটক আরও সাতজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুস সাত্তার, খোরশেদ আলম, ইব্রাহিম, মাহবুব হোসেন, সিরাজ, মোতালিব ও সুমন ।

গত ২৪ আগস্ট রাতে রূপসীতে গাজী টায়ার কারখানায় লুটপাট করতে গিয়ে আগুনের ঘটনায় অনেকেই ভবনে আটকা পড়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের স্বজনরা এখনও কারখানার সামনে অবস্থান করে। ফায়ার সার্ভিসের তালিকা অনুযায়ী ১৭৬ জন ও শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ১২৯ জন নিখোঁজ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা