× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৩ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডের এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে ১২ জন শ্রমিক হতাহত হয়েছে। এ ঘটনার পর আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রবিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানকে আহ্বায়ক করা হয়েছে।

অফিস আদেশে তদন্ত কমিটিকে বিস্ফোরণে হতাহতের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রণয়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।

তদন্ত কমিটির অপর সাত সদস্য হলেন- শিল্প পুলিশের প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. আব্দুল মালেক, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, সহকারি বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসাইন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারি পরিদর্শক শুভংকর দত্ত।

এর আগে, শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে ১২ জন শ্রমিক দগ্ধ হন। দুর্ঘটনার পর দগ্ধ ১২ শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আটজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে আহমেদ উল্লাহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা