× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিক্রির ২০ বছর পর মসজিদের জমি দখলের অভিযোগ

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০২ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২২ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছার দরি কাঠবওলা গ্রামে এই মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ। প্রবা ফটো

ময়মনসিংহের মুক্তাগাছার দরি কাঠবওলা গ্রামে এই মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ। প্রবা ফটো

দেশব্যাপী চলছে দখলের মহোৎসব। মসজিদের জমিও বাদ যাচ্ছে না এ উৎসবে। ময়মনসিংহের মুক্তাগাছার দরি কাঠবওলা গ্রামে জামে মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বায়নাসূত্রে জমি কিনে পাকা মসজিদ নির্মাণ ও পুকুর খননের ২০ বছর পর সেই জমি দখলের চেষ্টা করছে একটি চক্র। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগসহ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মুক্তাগাছা উপজেলার হরিণাতলা গ্রামের আক্তারুজ্জামান বাবুলের একটি ইটভাটা রয়েছে দরি কাঠবওলা গ্রামের সামানিয়া মোড় এলাকায়। ইটভাটার পাশে ওই গ্রামের শাহজাহানের কাছ থেকে ২০০৪ সালে বায়নাসূত্রে প্রায় দেড় একর অনাবাদি জমি কেনেন আক্তারুজ্জামান বাবুল। জমি বিক্রেতাকে ৪ লাখ টাকাও দেন তিনি। বায়নার মেয়াদের মধ্যেই জমি সাফ-কবলা করে দেওয়ার কথা থাকলেও নানা বাহানায় বিক্রেতা পার করেছেন দীর্ঘ ২০ বছর।

জমি সাফ-কবলা না দেওয়ায় জমির ক্রেতা আক্তারুজ্জামান বাবুল ওই জমি মসজিদের নামে দান করে দেন। পাকা মসজিদ নির্মাণ করে পাশাপাশি একটি পুকুর খনন করে মসজিদ কমিটিকে জমি বুঝিয়ে দেন। পুকুরের মাছ বিক্রির টাকায় চলে আসছে মসজিদের খরচ।

দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে শাহজাহান মিয়া রাতের অন্ধকারে জমি বিক্রির সাইনবোর্ড টানিয়ে দেন মসজিদের ওই জমিতে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দেখা দেয় বিরোধ। বাবুলের লোকজন ওই সাইনবোর্ড উঠিয়ে নেন। এরপরও প্রতিনিয়ত জমি দখলের মহড়া দিচ্ছেন শাহজাহান মিয়া। উভয় পক্ষই পাল্টাপাল্টি থানায় অভিযোগও দিয়েছেন।

জমির মালিক দাবিদার শাহজাহান মিয়া বলেন, দীর্ঘ ২০ বছর আগে জমি বিক্রির জন্য তাদের মধ্যে এক চুক্তি হয়েছিল। জমি বিক্রি বাবদ বাবুলের কাছ থেকে চার লাখ টাকা নেওয়ার কথাও বলেন তিনি। যেহেতু সাফ-কবলা হয়নি, এতে জমির মালিক তিনি নিজেই। এ কারণেই জমিটি দখলের চেষ্টা করছেন বলে জানান।

জমির ক্রেতা আক্তারুজ্জামান বাবুল বলেন, ২০০৪ সালে তিনশ টাকার স্ট্যাম্পের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে জমিটি তিনি কিনেছেন। সাফ-কবলা দেওয়ার কথা বলা হলেই, শাহজাহান মিয়া নানা তালবাহানা করে আসছেন। হঠাৎ ৫ আগস্টের পর সাইনবোর্ড টানিয়ে ওই জমি দখলের জন্য চেষ্টা চালান।

মসজিদ কমিটির সভাপতি ওয়াজ আলী বলেন, আক্তারুজ্জামান বাবুল জমি কিনে এলাকাবাসীর জন্য একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। মসজিদের খরচ নির্বাহে একটি পুকুর খনন করে দিয়েছেন। বেআইনিভাবে শাহজাহান মিয়া মসজিদের জমি দখলের চেষ্টা করে আসছেন বলে তার অভিযোগ।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, জমিসংক্রান্ত অভিযোগ থানায় দেওয়া হয়েছে। তদন্ত করে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা