× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাল্টায় মহসিনের ভাগ্য বদল

তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৫ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিজ মাল্টা বাগানে মহসিন হাওলাদার। প্রবা ফটো

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিজ মাল্টা বাগানে মহসিন হাওলাদার। প্রবা ফটো

সারিবদ্ধ গাছে ঝুলছে মাল্টা। প্রতিটি গাছে এত বেশি মাল্টা ধরেছে যে, ভারে গাছের ডাল মাটির দিকে নুয়ে পড়েছে। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা ভিটাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামে গেলে এমন চিত্রই চোখে পড়ে। এ এলাকায় মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে যুবক মহসিন হাওলাদার। মহসিনের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এলাকার বেকার যুবকরাও ঝুঁকছেন মাল্টা চাষে। 

মহসিন হাওলাদার জানান, বিএ পাস করে দ্বারে দ্বারে ঘুরে চাকরি না পেয়ে হতাশ হন। অন্যদিকে চলছিল করোনার ভয়াবহতা। মানুষ ঘর থেকে বের হতে পারছিল না। তখন ঘরে বসে মনস্থির করেন, কৃষিকাজ করবেন তিনি। ছুটে যান উপজেলা কৃষি অফিসে। তারা পরামর্শ দেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি মাল্টা-১ চাষের। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ২০২১ সালে বাড়ির কাছের প্রায় দেড় একর ফসলি জমি ভরাট করেন। সেখানে দুই শতাধিক মাল্টা চারা, শতাধিক লেবু, পেয়ারা, আমড়া ও আমগাছ রোপণ করেন। মাল্টা বাগানের এক পাশে করেন নার্সারি। এক বছরের মধ্যেই মাল্টা, আম, লেবুসহ বিভিন্ন ফলদ চারা বিক্রি করে অর্থ উপার্জন শুরু করেন তিনি। বাগানে প্রথম দুই বছর ফলন কিছুটা কম হলেও এ বছর প্রচুর পরিমাণে মাল্টা ধরেছে। প্রতিটি গাছে ১০০ থেকে ২০০ মাল্টা ধরেছে। এ বছর কয়েক লাখ টাকা আয় করেছেন। 

সরেজমিনে দেখা গেছে, কৃষক জাকিরের বাগানে পাঁচ শতাধিক মাল্টা গাছ রয়েছে। তিনি পিরোজপুর জেলার মাল্টার চাহিদা মেটানোর পর ঢাকায় মাল্টা পাঠান। মাটিভাংগার আল-আমিন আকনের মাল্টা বাগানে প্রচুর পরিমাণে মাল্টা ধরেছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রতি বছর ভাণ্ডারিয়া মালটা চাষ সম্প্রসারণ হচ্ছে, বাড়ছে উৎপদনও। এখন পর্যন্ত উপজেলার মোট ১৮ হেক্টর জমিতে ১৪ হাজারেরও বেশি মাল্টা গাছ লাগানো হয়েছে। লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ভিটাবাড়ীয়ায় মহসিন হাওলাদারের মাল্টা ও লেবু বাগানে ড্রিপ ইরিগেশন করে দেওয়া হয়েছে। এ ছাড়া চাষিদের বিনামূল্যে মাল্টাচারা, সার, স্প্রে মেশিন, বাডিং নাইফ বিতরণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মাল্টার উৎপাদন দ্বিগুণ হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা