× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৪ পিএম

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম। ছবি: সংগৃহীত

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম। ছবি: সংগৃহীত

অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন কাজে জড়িত থাকার অভিযোগে এবার পদ ও দল থেকে বহিষ্কার হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের সিদ্ধান্তক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখারও নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল বলেন, ‘দৌলতপুর সাবরেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির অভিযোগ ও দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছিলাম। তার ভিত্তিতে তদন্ত করে সত্যতা প্রমাণ হওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।’

এর আগে শনিবার দুপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে দল থেকে বহিষ্কার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিনা সরকার পতনের পর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতনের নেতৃত্বে স্থানীয় সাবরেজিস্ট্রার অফিস থেকে চাঁদা তোলা শুরু হয়। স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা এর প্রতিবাদ করলে গত ৪ আগস্ট স্থানীয় বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায় চাঁদাবাজিতে অভিযুক্তরা। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা