× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ দিনেও সন্ধা‌ন মে‌লে‌নি নি‌খোঁজ জে‌লের

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৪ পিএম

২ দিনেও সন্ধা‌ন মে‌লে‌নি নি‌খোঁজ জে‌লের

ভোলার মেঘনা নদী‌তে জাল পাতা‌কে কেন্দ্র ক‌রে মো. রিয়াজ মা‌ঝি না‌মে এক জে‌লেকে পি‌টি‌য়ে নদী‌তে ফে‌লে দেওয়ার অভি‌যোগ পাওয়া গে‌ছে। নি‌খোঁজ মা‌ঝির সন্ধা‌নে স্থানীয় জে‌লে ও নি‌খোঁজের প‌রিবা‌রের সদস‌্যরা সন্ধান কর‌ছেন। 

নি‌খোঁজ রিয়াজ মা‌ঝি ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার বড় মা‌নিকা ইউনিয়‌নের বাটামারা গ্রা‌মের তোফা‌য়েল মা‌ঝির ছে‌লে এবং অভিযুক্ত মাহে আলম মা‌ঝি একই গ্রা‌মের বা‌সিন্দা। ঘটনার পর থে‌কে পলাতক র‌য়ে‌ছেন মা‌হে আলম মা‌ঝি ও তার সঙ্গীরা। গত শুক্রবার ভো‌রের দি‌কে দৌলতখান উপ‌জেলার হা‌জিরপুরসংলগ্ন মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

নি‌খোঁজের প‌রিবার ও স্থানীয় জে‌লেরা জানান, গত শুক্রবার ভোরে দৌলতখানের হা‌জিপুরসংলগ্ন মেঘনা নদী‌তে মাছ শিকার কর‌ছি‌লেন রিয়াজ মা‌ঝির নেতৃত্ব ৩ জে‌লে। ওই সময় রিয়াজ মা‌ঝির জা‌লের সঙ্গে মা‌হে আল‌ম মা‌ঝির জা‌লের প্যাঁচ লা‌গে। এতে মা‌হে আলম মা‌ঝিসহ তার সঙ্গী ৫-৭ জন জে‌লে রিয়াজ মা‌ঝির ট্রলা‌রে এসে ওপর হামলা চালান। এ পর্যা‌য়ে রিয়াজ মা‌ঝি‌র মাথায় আঘাত কর‌লে সে ট্রলার থে‌কে নদী‌তে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ হন। 

বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জব্বারুল ইসলাম জানান, এ বিষ‌য়ে থানায় নি‌খোঁজের প‌রিবার‌ কোনো অভি‌যোগ ক‌রে‌রনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা