× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় প্রতিপক্ষের মারধরে আহত ব্যক্তির মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০১ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় প্রতিপক্ষের মারধরে আহত মন্টু মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে কাহালু উপজেলার জামগ্রাম লয়াপাড়া এলাকায় তার মৃত্যু হয়। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত মন্টু মিয়া জামগ্রাম লয়াপাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে।

মামলার বরাতে শাহীনুজ্জামান বলেন, ২৬ আগস্ট জমি-সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় মন্টুসহ প্রায় ৭/৮ জন ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে মন্টুর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়া টিএমএসএস মেডিকেলে নেওয়া হয়। ৫ সেপ্টেম্বর মন্টুর অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে শনিবার সকালে তার মৃত্যু হয়। 

শাহীনুজ্জামান আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আগে একটি মামলা হয়েছে। সে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা