× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে একনলা বন্দুক উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম

শুক্রবার রাতে বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

শুক্রবার রাতে বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের সূত্রাপুর এলাকায় নুরুল আলম টুটুলের বাড়িতে তল্লাশি চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়৷ এ সময় ৬৬৩ রাউন্ড কার্তুজও পাওয়া যায়। এ ঘটনায় আসামি টুটুল পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।

শনিবার (৭ সেপ্টেম্বর) প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ। 

পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে বগুড়া পলিটেকনিক ক্যাম্পের ক্যাপ্টেন সাদী নাঈমের নেতৃত্বে একটি যৌথ টহল দল লাইসেন্সকৃত অস্ত্র নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও থানায় জমা না হওয়ায় এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে। অভিযানে শহরের সূত্রাপুর এলাকার নুরুল আলম টুটুলের বাড়িতে তল্লাশি চালিয়ে নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও জমা না করা একটি একনলা অস্ত্র এবং ৬৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় আসামি টুটুল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা