× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত আসামিকে হাত-পায়ের রগ কেটে হত্যা

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪১ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৩ পিএম

সাঈদুর রহমান স্বপন।

সাঈদুর রহমান স্বপন।

ঝালকাঠি সদরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা দিকে সদর উপজেলার শেখেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তবে অনেক দিন ধরে তিনি জামিনে মুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে চার হাত ও পায়ের রগ কেটে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ আরও জানায়, দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে স্বপনকে হত্যা করে পালিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (ঝালকাঠি সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা