× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১২

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৬ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪১ পিএম

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে আহতদের চমেক বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রবা ফটো

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে আহতদের চমেক বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রবা ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ শ্রমিক আহত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের এসএন শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

সবশেষ তথ্যমতে দুপুর ২টার দিকেও সংস্থাটির কুমিরা স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের মেসার্স এস এন কর্পোরেশন শিপইয়ার্ডের পাম্প রুম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে। আহত ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা