× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্ক সৃষ্টি করে এমন কোন সিদ্ধান্ত নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা

রাজশাহী অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪২ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৬ পিএম

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রবা ফটো

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মসজিদ মন্দির মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।’

তিন দিনের সফরে শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ধর্ম উপদেষ্টা রাজশাহীতে যান। নগরীর শালবাগানে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে, যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না। এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার।’

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ড. খালিদ হোসেন বলেন, ‘বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের ওপর ভারতে হামলার (হুমকি) খবর শুনছি। যেহেতু বিসিবি আছে, তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে।’

উপদেষ্টা বলেন, ‘পটপরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃস্থাপন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে নির্বাচন কমিশনকে সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন দিয়ে নতুন নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা