× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেড ক্রিসেন্টের উদ্যোগে খাগড়াছড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৩ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫১ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ। প্রবা ফটো

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ। প্রবা ফটো

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস অনন্ত বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল।

এ সময় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা কেজি সুজি ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ফিল্ড অফিসার দিদারুল আলম রাফির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারসহ খাবার বিতরণ করেছে যা অত্যন্ত প্রশংসনীয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ, রেড ক্রিসেন্ট সোসাইটি রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার মো. আব্দুল গনি মজুমদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা, রেড ক্রিসেন্ট ইউনিটের এক্সিকিউটিভ মেম্বার ধীমান খীসা প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা