× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে অবমাননার প্রতিবাদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৮ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৭ পিএম

চট্টগ্রামে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে অবমাননার প্রতিবাদ

জাতীয় সংগীত নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন। এ সময় জাতীয় সংগীত নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে অবৈধভাবে চাকরিচ্যুত হওয়া ও স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক আয়নাঘরে নির্যাতিত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করে উপস্থিত জনতা। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় চত্বরে জাতীয় পাতাকা নিয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলায় শত শত সাধারণ মানুষ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শিক্ষক-সংস্কৃতিকর্মী-চিকিৎসক, আইনজীবী-সাংবাদিক-সাধারণ শিক্ষার্থী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় সকলের হাতেই জাতীয় পতাকা ছিল।

এতে উপস্থিত বিক্ষুব্ধ জনতা জানায়, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতা-সার্বভৌমত্ব আমরা ভূলুণ্ঠিত হতে দেব না। যত দিন বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের ওপর কোনো আঘাত আসতে দেব না। দেশের জাতীয় সংগীত ও জাতীয় পতাকার ওপর আঘাত মুক্তিযুদ্ধের ওপর আঘাতের শামিল।

তারা আরও জানান, যে বা যারা জাতীয় সংগীতের অবমাননা করে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি বা তারা রাষ্ট্রদোহী। সাধারণ জনতা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। জাতীয় সংগীত নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যদানকারী ব্যক্তিকে উপস্থিত জনতা চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করে। এরপরও জাতীয় সংগীতের ওপর কোনো আঘাত এলে প্রতিবাদে রাজপথে নেমে আসবে চট্টগ্রামের মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা