× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে বাসচাপায় শিক্ষক নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৮ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৭ পিএম

নিহত শিক্ষক কানাই বিশ্বাস। প্রবা ফটো

নিহত শিক্ষক কানাই বিশ্বাস। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় কানাই বিশ্বাস নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

কানাই বিশ্বাস কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর জেলার সদরপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মৃধা প্রতদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার চাপতা মাদ্রাসার কাছে ঢাকা থেকে খুলনা গামী বাসের ধাক্কায় কানাই বিশ্বাস মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা