× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে কেজিতে ৬০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৪ পিএম

হিলি বন্দর বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। প্রবা ফটো

হিলি বন্দর বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। প্রবা ফটো

দিনাজপুরের হিলি বন্দর বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। প্রকারভেদে ২০০ টাকার কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, দেশি ও ভারতীয় কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে হিলি সবজি বাজার সরজমিনে গিয়ে জানা যায়, এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। বুধবার ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ২০০ টাকা কেজি দরে। এক দিন পর বৃহস্পতিবার সকাল থেকে তা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বাজারে দেশি ও ভারতীয় কাঁচা মরিচ আমদানি বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে দাম।

সাধারণ ক্রেতারা বলছেন, আগে মরিচের যে স্বাভাবিক দাম ছিল বর্তমানে যদি সে দামে কেনা যেত তাহলে আরও ভালো হতো।

হিলি বন্দর বাজারে সবজি কিনতে আসা খোয়াইব হোসেন বলেন, ‘দুই দিন আগেও আমি ২০০ টাকা কেজি কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনলাম ১৪০ টাকায়। তবে যদি কাঁচা মরিচের বাজার আগের মতো হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম।’

কাঁচা মরিচ ব্যবসায়ী তারেক হোসেন বলেন, ‘বর্তমানে বাজারে কাঁচা মরিচের দাম অনেকটা কমে গেছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাজারে দেশি কাঁচা মরিচও বেশি আমদানি হচ্ছে। যার কারণে দাম কমে যাচ্ছে। আমরা ১৩০ টাকা কেজি পাইকারি কিনে ১৪০ টাকা বিক্রি করছি। আশা করছি দুয়েক দিনের মধ্যে কাঁচা মরিচের দাম আরও কমে যাবে।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা