× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রাণ দিতে গিয়ে সড়কে নিহত চবি শিক্ষার্থী ফাহিমের দাফন সম্পন্ন

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৪ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৮ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে চবি শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের দাফন সম্পন্ন। প্রবা ফটো

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে চবি শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের দাফন সম্পন্ন। প্রবা ফটো

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মুন্সিপাড়ার আক্কাস মিস্ত্রির ছেলে। ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফাহিমের বন্ধুবান্ধবসূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফাহিম সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্রবান্ধব কমিটির সভাপতি ছিলেন। ফাহিমের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।

ফাহিম আহমেদ পলাশের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা ও জেলা প্রশাসন।

বন্যার্তদের জন্য দুই দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। ২৭ আগস্ট সোমবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে নোয়াখালীর সেনবাগের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা দেন বিভাগের শিক্ষার্থীরা।

পথে মিরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ পৌঁছালে চালকের অসাবধানতায় সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফাহিম গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে  ঢাকা সিএমএইচে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা