× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার আমলে গুম-খুনসহ অর্থ পাচার হয়েছে : মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫০ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৯ পিএম

শেখ হাসিনার আমলে গুম-খুনসহ অর্থ পাচার হয়েছে : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ‘কোনো স্বৈরাচারী কখনও দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকতে পারেনি। তেমনি পারেনি স্বৈরাচারী শেখ হাসিনাও। তার আমলে গুম-খুনসহ দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতায় থেকে বেআইনিভাবে নানা অপকর্ম করেছেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের লোকজন। এসব অপকর্মের জন্যই তাদের পতন হয়েছে।’

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন পৌর শহরে নিজ বাস ভবনের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এর আগে ভোরে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাটে লঞ্চযোগে ঢাকা থেকে এসে নামেন হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিচার আইনিভাবে হবে। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। এ ছাড়া দলের প্রভাব খাটিয়ে কেউ যদি কোনো সন্ত্রাস-চাঁদাবাজি করেন, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা শান্তিতে বিশ্বাসী। এই শান্তি সকলকে ঐক্যবদ্ধভাবে বজায় রাখতে হবে।’

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা