× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশের মোরেলগঞ্জ প্রতিবেদক পলাশ শরীফের দাদি আর নেই

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৯ পিএম

প্রতিদিনের বাংলাদেশের মোরেলগঞ্জ প্রতিবেদক পলাশ শরীফের দাদি আর নেই

প্রতিদিনের বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা প্রতিবেদক ও মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক এম পলাশ শরীফের দাদি রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার ভরাঘাটা শরীফবাড়ি নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রাবেয়া বেগম মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। ৩ ভাই ও ৩ বোনের মধ্য মেঝো ছিল রাবেয়া বেগম। 

বুধবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে শরীফবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

এদিকে সাংবাদিকের দাদির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মশিউর রহমান মাসুম, সহসভাপতি জনকণ্ঠের প্রতিনিধি গণেশ পাল, সাধারণ সম্পাদক দৈনিক জনতার প্রতিনিধি রাজীব আহসান রাজু, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম মইনুল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি হায়দার আলী খানসহ প্রেস ক্লাবের সব সাংবাদিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা