× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৭ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪২ পিএম

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ফাইল ফটো

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কারাগার থেকে বেরিয়ে যান তিনি।

তার জামিনের বিষয়টি বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ওই কারাগারের জেলার লুৎফর রহমান প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ দায়রা মামলা নম্বর-২৯৬/২০১১ ও মেট্রো বিশেষ দায়রা মামলা নম্বর-১৬৮০/২০ তেজগাঁও থানায় দায়ের হয়।

কারা কর্তৃপক্ষসূত্রে জানা গেছে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে ছিলেন। তার হাজতি নম্বর ৬৬৩/২০। সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর বিভিন্ন কারাগারে অবস্থান করেন। মঙ্গলবার তার জামিনের কাগজ কারাগারে আসে। রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

জেলার লুৎফর রহমান বলেন, ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা