× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক বিক্ষোভের মুখে আবারও ৬০ পোশাক কারখানায় ছুটি

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:২০ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩২ পিএম

শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো পর্যন্ত অবরোধ করেছে। প্রবা ফটো

শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো পর্যন্ত অবরোধ করেছে। প্রবা ফটো

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে আবারও ৬০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশের এ কারখানা ছুটি ঘোষণা করা হয়। এ সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শিল্পপুলিশ জানায়, আজ সকালে যথানিয়মে কারখানায় যায় শ্রমিকরা। কিন্তু কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরে শ্রমিকরা বেরিয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানাও ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ার ছোটবড় অন্তত ৬০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল ১০টার দিকে আবদুল্লাহ্পুর-বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত ঘুরে দেখা যায়, কারখানা ছুটি ঘোষণা করা হলেও বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে শ্রমিকরা। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন শিল্পপুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের মুখে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো পর্যন্ত উভয় পাশে হামীম, শারমীনসহ অন্তত ৬০টি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করে। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকরা এখনও সড়কে রয়েছে, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা