× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদির ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার অফিস

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৮:০৮ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৮:৫৫ পিএম

বদির ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভগ্নিপতি নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ নভেম্বর) দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদি হয়ে মামলাটি করেন। 

মামলা নথিভূক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ।

এজাহারে, নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 

নুরুল হোছাইন টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার মৃত আমির হোছাইনের পুত্র। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির মামাতো বোনের স্বামী। একই সঙ্গে টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের আপন ভগ্নিপতি।

মামলার বাদি রিয়াজ উদ্দিন জানিয়েছেন, নুরুল হোছাইন ও তার ভাই আবদুর রহিমের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ দুদক প্রধান কার্যালয় থেকে বিভাগীয় কার্যালয় হয়ে কক্সবাজারে আসে। যার অনুসন্ধান করতে গিয়ে নুরুল হোসাইনকে সম্পদের হিসাব প্রদান করতে বলা হয়। নুরুল হোছাইন ২০১৮ সালের ২৯ নভেম্বর ডাকযোগে সম্পদের হিসাব প্রেরণ করে। তার দেওয়া হিসেব যাচাই-বাছাইকালে জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে মামলার সুপারিশ জানিয়ে দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়। গত ১৫ নভেম্বর এ ব্যাপারে মামলা করার অনুমোদন পাওয়া যায়। যার প্রেক্ষিতে সোমবার মামলাটি করা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ জানিয়েছেন, মামলাটি দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা মতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা