× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ঘণ্টা পর চালু হলো শেবাচিমের বহির্বিভাগের সেবা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিহির্বিভাগের টিকিট কাউন্টার খোলা থাকার কথা থাকলেও তা সকাল ১০টায় চালু হয়। ফলে সেবা দিতে দেরি হয়। 

এতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয় রোগী ও তাদের স্বজনদের। তবে দেরিতে হলেও চিবিৎসা সেবা চালু হওয়ায় খুশি রোগী ও তাদের স্বজনরা।

আরিফ নামে এক রোগীর স্বজন বলেন, ‘ভোলা থেকে সকাল সকাল এসেছি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। তবে সাড়ে ৮টায় এসে দেখি টিকিট কাউন্টার বন্ধ। পরে ১০টায় খুলছে। অনেক ভিড় হলেও টিকিট পেয়েছি। এখন ডাক্তার দেখাব।’

নাবিলা হোসেন নামে আরেক রোগীর স্বজন জানান, ২ ঘণ্টা পর টিকিট কাউন্টার খোলায় ডাক্তার দেখানে পারেনি রোগীরা। তবে ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এখন টিকিট নিয়ে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে হাসপাতালে সোমবার বহির্বিভাগ বন্ধ থাকে। তবে মঙ্গলবার সল্প পরিসরে সেবা চালু করা হয়েছে। পাশাপাশি যারা বহির্বিভাগে সেবা নিতে আসছেন তাদের সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে হাসপাতালের জরুরি সব সেবা চালু রয়েছে। আশা করছি দ্রুত সব সমস্যার সমাধান হবে। পাশাপাশি রোগীরা কাঙ্খিত সেবা পাবে চিকিৎসকদের থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা