× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে যুবদল থেকে পিচ্চি সোলায়মান বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৪ এএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৫ এএম

মো. সোলায়মান ওরফে পিচ্চি সোলায়মান

মো. সোলায়মান ওরফে পিচ্চি সোলায়মান

লক্ষ্মীপুরে দলীয় নির্দেশনা অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার দায়ে যুবদল নেতা মো. সোলায়মান ওরফে পিচ্চি সোলায়মানকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুনের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে যুবদল থেকে সোলায়মানকে বহিষ্কারের সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি দল থেকে। তবে স্থানীয় সূত্র জানান, আগস্টের মাঝামাঝি চরশাহী ইউনিয়নের নতুনহাট বাজারে এক ব্যবসায়ীর দোকানে তালা দেন সোলায়মান। এ সময় ব্যবসায়ীকে মারধর করা হয়। পরে টাকাসহ গরুর ভুসি ও মশার কয়েলও নিয়ে যান। ব্যবসায়ী ছিলেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজমল হোসেন শিবলুর বাবা।

বহিষ্কৃত সোলায়মান লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোলায়মানকে সদস্য পদসহ দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার দায়ে সোলায়মানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে। তবে কোন অভিযোগের ভিত্তিতে সোলায়মানকে বহিষ্কার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা