× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৬ পিএম

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই নওশাদ মিয়া (৫৫)। নিহত নওশাদ কবিরাজি করতেন। ঘটনার পর থেকেই ঘাতক জুহেদ মিয়া পলাতক। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ম‌র্গে পাঠিয়েছে। 

স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লার কিম্মত আলীর ছেলে নওশাদের সঙ্গে তার ছোট ভাই জুহেদ মিয়ার মধ্যে বাড়ির সীমান নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুহেদ মিয়া উত্তেজিত হয়ে নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই নওশাদের মৃত্যু হয়। 

ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে বা‌নিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইস‌লাম বলেন, তা‌দের বাড়ির সীমনা নি‌য়ে বি‌রোধ ছিল। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা