× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানত বিমানবন্দর থেকে খাতুনগঞ্জের ব্যবসায়ী আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৪ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৪ পিএম

সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনছারুল আলম চোধুরীকে আটক করা হয়েছে। প্রবা ফটো

সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনছারুল আলম চোধুরীকে আটক করা হয়েছে। প্রবা ফটো

দুবাই চলে যাওয়ার সময় আনছারুল আলম চোধুরী নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করে।

ইমিগ্রেশন পুলিশসূত্রে জানা গেছে, আনছারুল আলম চৌধুরী আজ সকাল সাড়ে ৮টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে আসেন। খেলাপি ঋণ থাকায় পুলিশ তাকে আটক করে। তিনি এস আলম গ্রুপের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

আনছারুল আলম চৌধুরী খাতুনগঞ্জের আনছার ট্রেডিংয়ের মালিক। প্রাথমিকভাবে জানা গেছে, আনছারুল আলম চৌধুরীর নামে ইসলামী ব্যাংকে ১ হাজার ৬৩০ কোটি টাকা ঋণ রয়েছে। অন্যদিকে জনতা ব্যাংকে ৩৪০ কোটি টাকার ঋণ রয়েছে তার নামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা