চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৪ পিএম
সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনছারুল আলম চোধুরীকে আটক করা হয়েছে। প্রবা ফটো
দুবাই চলে যাওয়ার সময় আনছারুল আলম চোধুরী নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করে।
ইমিগ্রেশন পুলিশসূত্রে জানা গেছে, আনছারুল আলম চৌধুরী আজ সকাল সাড়ে ৮টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে আসেন। খেলাপি ঋণ থাকায় পুলিশ তাকে আটক করে। তিনি এস আলম গ্রুপের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
আনছারুল আলম চৌধুরী খাতুনগঞ্জের আনছার ট্রেডিংয়ের মালিক। প্রাথমিকভাবে জানা গেছে, আনছারুল আলম চৌধুরীর নামে ইসলামী ব্যাংকে ১ হাজার ৬৩০ কোটি টাকা ঋণ রয়েছে। অন্যদিকে জনতা ব্যাংকে ৩৪০ কোটি টাকার ঋণ রয়েছে তার নামে।