× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহিপালে ছাত্রহত্যা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৪ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৪ পিএম

যুবলীগ কর্মী শাহীন। ছবি: সংগৃহীত

যুবলীগ কর্মী শাহীন। ছবি: সংগৃহীত

ফেনীর মহিপালে ছাত্রদের গুলি করে হত্যা মামলায় শাহাদাত হোসেন শাহীন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর )  রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শাহীনকে ৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

শাহীন ফেনী শহরের বারাহিপুর এলাকার আবু বক্কর সড়কের রেললাইন সংলগ্ন মৃত মো. সাদেকের ছেলে।

পুলিশ সূত্র জানা গেছে, হতাহতের ঘটনায় অস্ত্রসহ ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে শাহাদাত হোসেন শাহীনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সেদিনের ঘটনায় পৃথক ৬টি মামলা করা হয়। এসব মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেড় সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা