× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশখালীতে ছুরিকাঘাতে বিদ্যুৎকেন্দ্রের দুই নিরাপত্তাকর্মী নিহত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৪ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্লান্টের দুই নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সরওয়ার আলম ও রাশেদ জাওয়ারদার। সরওয়ার আলম ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। রাশেদ জাওয়ারদার রাজবাড়ীর পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশসূত্রে জানা গেছে, কিছু লোক পাওয়ার প্লান্টে চুরি করতে আসে। নিরাপত্তাকর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তাকর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি তোফায়েল আহমদ বলেন, ‘নিহত সরওয়ার আলম কয়লাবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে ছিলেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা